20 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » উপদেষ্টাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতির বৈঠক

উপদেষ্টাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতির বৈঠক

উপদেষ্টাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতির বৈঠক

বিএনএ, ঢাকা: আসন্ন জাতীয় সম্মেলন ও জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন  ইস্যু নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার পর গণভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত আছেন।

জানা গেছে, আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রণয়ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনি ইশতেহার প্রণয়নসহ নানা ইস্যুতে উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করবেন শেখ হাসিনা। পাশাপাশি দল ও সরকারের নানা ইস্যুতে উপদেষ্টাদের সঙ্গে আলাপও করছেন তিনি।

উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলভাবে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ১১টি উপকমিটি গঠন করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা