25 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » আইনজীবীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আইনজীবীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

হত্যা

বিএনএ, ঢাকাঃ রাজধানীর শ্যামপুরে  মিতু আক্তার ফকির (২৫) নামের এক আইনজীবীকে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মো.মিরাজকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে শ্যামপুরের করিমুল্লাবাগের ইস্টার্ন হাউসিং এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, মিতু ফকিরকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

মিতু ফকিরের মামাতো ভাই মাইনুল হাসান জানান, তার বোন পেশায় আইনজীবী ছিলেন। তিনি জজ কোর্টে প্র্যাকটিস করতেন। তার স্বামী মো. মিরাজও আইনজীবী হিসেবে জজ কোর্টে প্র্যাকটিস করেন। গত জুলাই মাসে তাদের বিয়ে হয়।এ ঘটনায় নিহত নারীর স্বামী মিরাজকে পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।

মিতু ফকিরের বাড়ী মাদারীপুর জেলা সদরের বাহেরআন্দী গ্রামের মোহাম্মদ মোশারফ ফকিরের মেয়ে। বর্তমানে শ্যামপুরের করিমুল্লাবাদ ইস্টার্ন হাউসিং ২৮/৩৬/২ নম্বর বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএ/আজিজুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা