26 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কুকুরের ফোন !

কুকুরের ফোন !

কুকুরের ফোন!

বিএনএ ডেস্ক : এখন ফোন ব্যবহার করবে কুকুর! তেমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ‘ডগফোন’ নামের যন্ত্রের সাহায্যে মালিককে ভিডিও কল দিতে পারবে কুকুর।

বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, স্কটল্যান্ডের বিজ্ঞানীর তৈরি ওই যন্ত্র অনেকটা নরম বলের মতো। বলটি শুধু ঝাঁকিয়েই মালিককে ভিডিও কল দিতে পারবে কুকুর। মালিক চাইলে তার কুকুরের কাছে ফোন করতে পারবেন। তবে ফোন ধরতে হলে কুকুরকে বলটিকে নাড়াতে হবে।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইলিয়েনা হির্সকিজ-ডগলাসের গবেষণার ওপর ভিত্তি করে ডগফোন তৈরি করা হয়েছে।

তিনি বলেন, এতদিন প্রযুক্তি ব্যবহার করে আমরা কুকুরকে খাবার দিতে পারতাম, কুকুরের হাঁটাচলার খোঁজ রাখতে পারতাম। কিন্তু সেখানে কুকুরের নিজের কোনো ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার ছিল না। এবার ডগফোনের মাধ্যমে কুকুর তার মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু