26 C
আবহাওয়া
১০:৩২ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ

বিএনএ ডেস্ক: আজ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পুরোবিশ্ব। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও এ চন্দ্রগ্রহণটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে। গত ৫৮০ বছরে এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণের নজির আর নেই।

শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৯ মিনিটে মূল চন্দ্রগ্রহণ শুরু হবে। চলবে ৩ ঘণ্টা ২৮ মিনিট এবং ২৪ সেকেন্ড। এরপর পিনামব্রাল চন্দ্রগ্রহণের সময় তা বাংলাদেশ থেকে দেখা যাবে। গ্রহণের এ পর্যায়ে পৃথিবীর প্রচ্ছায়ায় না থেকে উপচ্ছায়ায় থাকে চাঁদ। আর মূল গ্রহণের মতো অতটা চমকপ্রদও নয়। তবুও বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ডে।

চট্টগ্রামে বিকেল ৫টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৩৩ সেকেন্ডে। সিলেটে বিকেল ৫টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ডে শেষ হবে।

ময়মনসিংহে বিকেল ৫টা ১১ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে। রাজশাহীতে সন্ধ্যা ৫টা ১৯ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৬ সেকেন্ডে শেষ হবে। রংপুরে বিকেল ৫টা ১৪ মিনিট ৪৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

বরিশালে বিকেল ৫টা ১৫ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিট ১৮ সেকেন্ডে। খুলনায় বিকেল ৫টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে চন্দ্রগহণ শুরু হবে। শেষ হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিট ১৬ সেকেন্ডে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, চাঁদের ৯৭ শতাংশ সূর্যের আলো থেকে বঞ্চিত হবে। আংশিক  গ্রহণের সময় চাঁদ লালচে রং ধারণ করবে। উত্তর আমেরিকার দেশগুলো থেকে এবারের গ্রহণের পুরোটা সবচেয়ে ভালো দেখা যাবে। অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তা দৃশ্যমান হবে বলে জানায় নাসা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!