29 C
আবহাওয়া
৫:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট দেখা যাবে ১০০ টাকায়

বিএনএ, স্পোর্টস ডেস্ক: সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। গতকাল এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, এই সিরিজ থেকে ৭০ থেকে ৮০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে তাঁর সেই প্রতিশ্রুতি আলোর মুখ দেখল না। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে সমর্থকদের।

বিসিবি জানিয়েছে, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট দাম সর্বোচ্চ ১ হাজার টাকা। এছাড়া ভিআইপি গ্যালারি ৫০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, উত্তর এবং দক্ষিণ গ্যালারি ২০০ এবং পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য ১০০ টাকা। আগামী সোমবার (২১ অক্টোবর) থেকে মিরপুর টেস্ট শুরু হচ্ছে।

এজন্য রোববার (২০ অক্টোবর) থেকে বিক্রি হবে টিকিট। পাওয়া যাবে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট