26 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বাড্ডার শ্রমিক লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

বাড্ডার শ্রমিক লীগ নেতা পিন্টু গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৪টি হত্যা মামলাসহ ৫ মামলার এজাহার নামীয় আসামি বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টুকে (৪৪) গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টায় উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত গোলাম সারোয়ার পিন্টুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি। গত ২০ ও ২১ আগস্ট ভিকটিম হাফিজুল ও সুমন শিকদার হত্যার ঘটনায় বাড্ডা থানায় দুটি পৃথক মামলা রুজু হয়। পরবর্তীতে গত ১ ও ২৯ সেপ্টেম্বর মোঃ সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া হত্যার ঘটনায় বাড্ডা থানায় আরও ২টি মামলা রুজু হয়। তাছাড়াও তার বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর ভিকটিম রুবেল মিয়া বাদি হয়ে বাড্ডা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রুজু করেন।

রুজুকৃত মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ও ২০ জুলাই এবং ৫ আগস্ট বাড্ডা এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। হামলার সময় আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। গ্রেফতারকৃত পিন্টু উক্ত হামলায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে। তাদের হামলায় ভিকটিম হাফিজুল, সুমন শিকদার, সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া নিহত হন  এবং ‍রুবেল মিয়া গুরুতর আহত হন।

হত্যার ঘটনায় রুজুকৃত মামলাসমূহ তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোলাম সারোয়ার পিন্টুকে গ্রেপ্তার করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের