20 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় শিশুদের জন্য নিরাপদ কোনো জায়গা নেই : ইউনিসেফ

গাজায় শিশুদের জন্য নিরাপদ কোনো জায়গা নেই : ইউনিসেফ


বিএনএ, বিশ্বডেস্ক : গাজার কোনো জায়গাই এখন শিশু ও পরিবারের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অফিসের মুখপাত্র সেলিম ওয়েইস। বুধবার (১৮ অক্টোবর) গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়ে এ কথা বলেন তিনি।

সেলিম ওয়েইস বলেন, এখন গাজায় শিশু ও পরিবারের জন্য নিরাপদ কোনো জায়গা নেই। আমরা গত ১০ দিনে আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু করেছি। এখন প্রয়োজন শত্রুতা বন্ধ করা, একটি মানবিক করিডোর খোলা এবং প্রয়োজনীয় জিনিসপত্র যাতে নিরাপদে সরবরাহ করা যায় তার গ্যারান্টি দেওয়া।

অন্যদিকে জাতিসংঘের সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড বলেছেন, গাজায় যুদ্ধ যত দীর্ঘ হবে, হাসপাতালে হামলার মতো ঘটনা ঘটার সম্ভাবনা তত বেশি। এর ফলে ‘অত্যন্ত বিপজ্জনক’ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা