25 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ১৫ আগস্টের পর দেশ পাকিস্তানি ভাবধারায় চলেছে-সমাজকল্যাণ মন্ত্রী

১৫ আগস্টের পর দেশ পাকিস্তানি ভাবধারায় চলেছে-সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

লালমনিরহাট : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে হায়েনার দল, স্বাধীনতা বিরোধীরা কাপুরুষের মত শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করেছে। স্বাধীনতা বিরোধীরা ১৫ আগষ্টের পর দেশকে পাকিস্তানি ভাবধারায় পারিচালিত করে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছিল। কিন্তু ১৯৯৬ সালে দেশের জনগন শেখ হাসিনাকে ভোট দিয়ে সেই বিকৃত ইতিহাসকে পুনরুদ্ধার করতে সহায়তা করেছে। তাই শেখ রাসেলের হত্যাকারীদের বিচার এ মাটিতে হয়েছে।

শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষ্যে ১৮ অক্টোবর কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে জাতিকে তোমরাই নেতৃত্ব দিবে। শহিদ শেখ রাসেলের মত একজন নিষ্পাপ শিশুকে যারা হত্যা করেছে তাদের দল ও তাদের অনুসারীদের প্রতি সজাগ থাকতে হবে । তারা যেন কোন দিন এদেশে আর কোন শেখ রাসেলের মত নিষ্পাপ শিশুদের হত্যা করতে না পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন রহমান প্রমুখ।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন