23 C
আবহাওয়া
১২:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইভ্যালি তদন্তে দুদকের “না”

ইভ্যালি তদন্তে দুদকের “না”

ইভ্যালি তদন্তে দুদকের “না”

বিএনএ, ঢাকা : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে ‘৩০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের’ অভিযোগের তদন্ত থেকে সরে দাঁড়িয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।ইভ্যালি পরিচালনার জন্য উচ্চ আদালত থেকে সাবেক বিচারপতিসহ পাঁচজনকে দায়িত্ব দেওয়ার একদিন পরই দুদক এই তথ্য জানালো।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় দুদক প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান কমিশন চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

দুদক চেয়ারম্যান বলেন, ই-কমার্স বা ইভ্যালির বিষয়টি দুদকের শিডিউলভুক্ত নয়। মানি লন্ডারিংয়ের (অর্থ পাচার) কথা যখন হয়েছিল তখন আমরা অনুসন্ধানে নেমেছিলাম। এখন মানি লন্ডারিংসহ ইভ্যালির বিষয়টি অন্য সংস্থা দেখবে।

তিনি আরও বলেন, ইভ্যালির বিষয়টি দেখার দায়িত্ব কমিশনের ওপর পড়ে না। এটি গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়। সেজন্য বিষয়টি পুলিশ দেখবে, সিআইডি দেখবে।

ইভ্যালির বিরুদ্ধে অর্থপাচার ও আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নামার সাড়ে তিন মাসের মাথায় তদন্ত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলো সংস্থাটি। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইভ্যালির বিষয়ে গ্রাহক ও মার্চেন্টের ৩৩৮ কোটি ৬২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ পেয়ে গত ৮ জুলাই থেকে অনুসন্ধানে নামে দুদক। এরপর দিন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রীর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইলে ১৫ জুলাই নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

প্রতারণার অভিযোগে এক গ্রাহকের করা মামলায় গত ১৬ সেপ্টেম্বর মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী মোছা. শামীমা নাসরিনকে তাদের ঢাকার মোহাম্মদপুরের বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যা ব। এরপর ওই দিন তাদেরকে গুলশান থানায় সোপর্দ করা হয়। এরপর তাদেরকে কয়েক দফায় রিমান্ডে পায় পুলিশ। এখনও তারা কারাগারে রয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা