26 C
আবহাওয়া
৬:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর মহাখালী কড়াইল একটি ভবন থেকে নিচে পড়ে আয়নাল হক (৩০) নামে এক কাঠ মিস্ত্রী মারা গেছেন।  মঙ্গলবার (১৯ অক্টোবর)  বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যায়  মৃত ঘোষণা করেন।

মৃত আয়নাল হক রংপুর গংগাচড়া উপজেলার সুরুজ মিয়ার ছেলে । ২ সন্তান ও স্ত্রী নিয়ে কড়াইল বেলতলা বস্তিতে থাকতেন।

হাসপাতালে  সহকর্মী মো. লাল মিয়া জানান, তারা ৪-৫ দিন ধরে কড়াইলে একটি ৩ তলা ভবনের ছাদে টিনসেড ঘর নির্মাণের কাজ করছিলেন। বিকেলে কাজ করার সময় সেখান থেকে কাঠ ভেঙে নিচে পড়ে যায় আয়নাল। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ  পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ