23 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » স্বাস্থ্যখাতে উন্নত দেশের ব্যয় জিডিপির ৫ ভাগ, বাংলাদেশে শূন্য দশমিক ৯

স্বাস্থ্যখাতে উন্নত দেশের ব্যয় জিডিপির ৫ ভাগ, বাংলাদেশে শূন্য দশমিক ৯

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে  স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক

ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন,গত ২০০০-০১ অর্থবছরে স্বাস্থ্যখাতে বাজেট ছিল ২ হাজার ৬৮৯ কোটি টাকা। বর্তমানে ২০২১-২২ অর্থবছরে স্বাস্থ্যখাতে বাজেট হচ্ছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। গত ২১ বছরে হিসেব করলে স্বাস্থ্যখাতের বাজেট ১২ গুণ বৃদ্ধি পেয়েছে; তবে বিশ্বের উন্নত দেশের দিকে তাকালে দেখা যায়, সেসব দেশের স্বাস্থ্য সেবাখাতে বাজেট বহুগুণ বেশি। দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ধারণ ক্ষমতার থেকে ৩ গুণ বেশি রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। অথচ দেশে চিকিৎসা সেবায় মোট জিডিপির মাত্র শূন্য দশমিক ৯ ভাগ ব্যয় হচ্ছে। সেখানে উন্নত দেশগুলো জিডিপির ৫ ভাগ বা তারও বেশি ব্যয় করছে।

সোমবার(১৮অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে  স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক বিষয়াদি নিয়ে একটি সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত তথ্য প্রকাশ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সভায় মত প্রকাশ করে বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবার জন্য বর্তমান সরকার অনেক কিছুই করছে। স্বাস্থ্য বীমাসহ স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর আইন প্রণয়ন করা গেলে সেটি স্বাস্থ্য সেবায় একটি যুগান্তকারী কাজ হবে।

সভায় আলোচকগণ দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্য সুরক্ষা আইনে মানুষের স্বাস্থ্য বিমা করার বিষয়টিতে গুরুত্ব প্রদান করা হয়। দেশের মানুষের স্বাস্থ্য সেবায় কীভাবে পকেট এক্সপেনডিচার (Expenditure) কমানো যায় সে ব্যাপারে কাজ করতে সভায় উপস্থিত কর্মকর্তাদের তাগিদ প্রদান করেন মন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, সাবেক আইন সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ শাহজাহানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিএনএ নিউজ ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী