28 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সংস্কার চলাকালীন ব্যাংকিংখাতে সহযোগিতা করবে বিশ্বব্যাংক

সংস্কার চলাকালীন ব্যাংকিংখাতে সহযোগিতা করবে বিশ্বব্যাংক

সংস্কার চলাকালীন ব্যাংকিংখাতে সহযোগিতা করবে বিশ্বব্যাংক

বিএনএ,ঢাকা: দেশের সংস্কার চলাকালীন ব্যাংকিংখাতে বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলীয় ভাইস প্রেসিডেন্ট মি. মার্টিন রাইজারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের ব্যাংকিংখাতে সংস্কার চলছে, এখানে তারা (বিশ্বব্যাংক) সাহায্য করবে। স্বাস্থ্য ও জ্বালানি শক্তি খাত, খাদ্য, বন্যা ও রোহিঙ্গা শরণার্থীদের সাপোর্ট নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা তাদের কাছে যে প্রস্তাবনা দিয়েছি তাতে তারা মোটামুটি ইতিবাচক। বিশ্বব্যাংকের সঙ্গে অন্য দাতাসংস্থাগুলো একত্রে সমন্বয় করার কথা বলা হয়েছে।

তিনি আরো বলেন, কারিগরি সহায়তাসহ অন্যান্য বিষয়ে তাদের কোনো কার্পণ্য থাকবে না। আমাদের ব্যাকিংখাতে সংস্কার চলছে। এখানে তারা সাহায্য করবে। বিশেষ করে বেসরকারি সেক্টরে উদ্যোক্তা বাড়ানো, তাদের বিনিয়োগে সুযোগ-সুবিধা দেখার বিষয় আলোচনা হয়েছে। আমরা যে সংস্কারগুলো করছি তারা সে বিষয়ে সন্তুষ্ট।

বিএনএ,নিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন