26 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মাদরাসা ছাত্র খুন,প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামে মাদরাসা ছাত্র খুন,প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামে মাদরাসা ছাত্র খুন,প্রধান আসামি গ্রেফতার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে মাদরাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি  রিদুয়ানুল হককে (৩২)গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। সোমবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া থানার বমুবিলছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রিদুয়ানুল হক (৩২) চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার বদিউল আলমের ছেলে।

র‌্যাব-৭ জানায়, গত ১৩ মার্চ নগরীর মেহেদীবাগে একটি মাদরাসার টয়লেট থেকে শাবিব শাইয়ান (১১) নামে হেফজ বিভাগের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।  মাদরাসা কর্তৃপক্ষ আত্মহত্যা বলে দাবি করলেও ময়নাতদন্তে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত ও শারীরিক সম্পর্ক স্থাপনের আলামত পাওয়া যায়।

এ ঘটনায় ১৬ মার্চ নিহতের বাবা মশিউর রহমান চৌধুরী বাদী হয়ে নগরের চকবাজার থানায় তিন জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত দুই আসামি আটক করা হলেও হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি পলাতক ছিলেন।

র‌্যাব – ৭ আরও জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়ার চরণদ্বিপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশকিছু তথ্য দিয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চকবাজার থানায় পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের