31 C
আবহাওয়া
৭:০৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তসলিম (৪২) নামের এক কৃষক মারা গেছেন। সোমবার ( ১৯ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১০টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তসলিম উপজেলার কধুরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়ারিস মুন্সির বাড়ীর মৃত মুন্সি মিয়ার ছেলে। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে কলা গাছ কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

কধুরখীল ইউনিয়ন পরিষদের সদস্য কোহিনুর আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তসলিমের দুই ছেলে এক মেয়ে রয়েছে। তিনি কৃষি কাজের পাশাপাশি মুদির দোকান করতেন।

বিএনএ/বাবর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর