28 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সোনার খনি মেলল মদিনায়

সোনার খনি মেলল মদিনায়

সোনার খনি মেলল মদিনায়

বিএনএ, ডেস্ক : সোনা এবং তামার খনির সন্ধান মেলেছে  সৌদি আরবের পবিত্র শহর মদিনায় । সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস) জানায়, মদিনা শহরের আবা আল-রাহা অঞ্চলের উম আল-বারাক হেজাজে সন্ধান পাওয়া গেছে সোনার খনির। একইসাথে ওয়াদি আল-ফারা অঞ্চলের আল-মাদিক এলাকায়ও আবিষ্কৃত হয়েছে চারটি তামার খনি।

ভূতাত্ত্বিক সংস্থাটি জানায়, এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে চ্যালকোসাইট খনিজ। আরো আছে মাঝারি মানের কপার কার্বনেট খনিজ। এগুলোকে ২০২২ সালের আবিষ্কারের তালিকায় সংযুক্ত করা হবে।

বর্তমানে মদিনার এই খনিগুলোর মাইনিং লাইসেন্স পেতে ১৩ দেশি এবং বিদেশী কোম্পানির মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে।  সৌদি আরবের বার্ষিক তামা এবং দস্তা কেন্দ্রীভূত উৎপাদনের পরিমাণ ৬৮ হাজার। পাশাপাশি দুই কোটি ৪৬ লাখ টন ফসফেট আকরিক উত্তোলন করা হয় যা দিয়ে ৫২ লাখ ৬০ হাজার টন ফসফেট সার উৎপন্ন হয়। ফসফেট সার উৎপাদনে সৌদি আরব বিশ্বে শীর্ষ পাঁচে অবস্থান করছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!