23 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সারাদেশে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

সারাদেশে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

সারাদেশে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

বিএনএ ঢাকা: সারাদেশে ট্রাকে ৩০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। জন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি করে টিসিবির এসব ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পারছেন।

এতোদিন সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করছিলো সরকারি বিপণন সংস্থাটির ডিলাররা। এখন এই তিন পণ্যের সঙ্গে যুক্ত হলো পেঁয়াজও।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, জনপ্রতি দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা। প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। টিসিবির ট্রাক থেকে এখন একজন ক্রেতা সাশ্রয়ী দামে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারেন। এখন বিক্রয় পণ্যের তালিকায় পেঁয়াজ যোগ হলো ।

টিসিবি জানিয়েছে, সারাদেশে প্রতিটি ট্রাকে ৩শ থেকে ৬শ কেজি করে পেঁয়াজ বরাদ্দ থাকবে। গত ৪ সেপ্টেম্বর থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে বোতলজাত সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু হয়। টিসিবির ট্রাকে সয়াবিন তেল প্রতি লিটার একশ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা