বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ায় মধ্যম শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত এডহক কমিটির প্রথম সভায় সভাপতি ও সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির সভাপতি আবু জাফর চৌধুরী এবং সহ-সভাপতি মোঃ সাইদ উজ জামানসহ কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শহীদুল আলম, সহকারী শিক্ষক সাহিদা আক্তার, রাহেলা আক্তার, মোঃ ইউনুস ভূঁইয়া, ফারহানা ইয়াসমিন, ফৌজিয়া আক্তার প্রমুখ।
এসময় বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, শিক্ষার মানোন্নয়নে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, খানাখন্দেভরা স্কুলের খেলাধুলার মাঠ সংস্কারসহ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেন।
বিএনএনিউজ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/ এইচ.এম।
![]()

