23 C
আবহাওয়া
৩:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-মাওয়া রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চালু

ঢাকা-মাওয়া রেলপথে পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’ চালু


বিএনএ, শরীয়তপুর: সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করার কথা রয়েছে। তার আগে ঢাকা-মাওয়া রেল চলাচলের জন্য প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্র্যাক কার চালু হলো।

শনিবার (১৯ আগস্ট) সকালে ঢাকার গেন্ডারিয়া স্টেশন থেকে পরীক্ষামূলক ট্র্যাক কার চালু হয়।

প্রকল্প পরিচালক আফজাল হোসেন, ঢাকা থেকে মাওয়া অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলামসহ চীনা বিশেষজ্ঞ ও দেশীয় দায়িত্বশীল প্রকৌশলীরা ট্র্যাকে করে পর্যবেক্ষণ করেন। ৪০ কিলোমিটার পথ অতিক্রম করার পর আনুষ্ঠানিক বৈকক করার কথা রয়েছে।

এর আগে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। ওই অংশ পুরোপুরি সম্পন্ন হয়েছে। ঢাকার অংশটি পরীক্ষা করার পর যাত্রীবাহী রেল চলাচল এবং চূড়ান্ত পরীক্ষামূলক প্রক্রিয়াগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে