18 C
আবহাওয়া
৮:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কানাডায় দ্রুত ছড়াচ্ছে দাবানল, জরুরি অবস্থা জারি

কানাডায় দ্রুত ছড়াচ্ছে দাবানল, জরুরি অবস্থা জারি

দাবানল

বিশ্ব ডেস্ক: কানাডার ভয়াবহ দাবানল দ্রুত উত্তরাঞ্চলীয় শহর ইয়েলোনাইফের দিকে এগিয়ে আসতে থাকায় শহর ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন বাসিন্দারা। শহরের বিমানবন্দর ও সড়কে মানুষ ভিড় জমিয়েছেন। এ অবস্থায় পশ্চিমাঞ্চলের প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার ওয়েস্ট কেলৌনা শহরের আরও অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর- বিবিসি

ব্রিটিশ কলাম্বিয়ার প্রধান ডেভিড ইবে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং আমরা সামনের কয়েকদিন মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি।’

‘ম্যাকডহুগ্যাল ক্রিক’ নামের এই দাবানল ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর থেকে ৬ হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। সাচকাচোয়ান প্রদেশের একটি নদীর নাম ম্যাকডহুগ্যাল ক্রিক। ওই নদীর নামেই এবারের দাবানলকে ডাকা হচ্ছে।

আগুনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ৪ হাজার ৮০০ মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে যেতে বলা হয়েছে।

অন্যদিকে আরেকটি দাবানলের কারণে প্রায় ২২ হাজার মানুষকে কানাডার নর্থওয়েস্ট টেরিটরিজে স্থানান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা