29 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চলন্ত লঞ্চে সন্তান প্রসব

চলন্ত লঞ্চে সন্তান প্রসব


বিএনএ, বরিশাল : ঢাকা থেকে বরিশালে যাবার পথে এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চের ডেকে এক ধাত্রীর সহায়তায় সন্তানটির জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রিন্স আওলাদ লঞ্চের সুপারভাইজার হৃদয় খান বলেন, ওই নারীর বাড়ি বরিশালের গুড়িয়ার পাড়ে। সঙ্গে তার দুজন স্বজন আছেন। তবে স্বামী ছিলেন না। আমারা জেনেছি তার সন্তান প্রসবের নির্ধারিত সময় ছিল আরও ২২ দিন পরে। এই প্রস্তুতি নিয়েই মূলত তিনি স্বজনদের নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু লঞ্চে ওঠার পরে অসুস্থ হয়ে পড়েন। ঢাকা সদরঘাট ত্যাগ করার পরে রাত সাড়ে ৯টার দিকে ওই মায়ের প্রসব ব্যথা ওঠে। রাত ১টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন ওই নারী। আমরা বরিশাল নদী বন্দরে পৌঁছানোর জন্য দ্রুত লঞ্চ চালাচ্ছি। যেন তাড়াতাড়ি তাদের হাসপাতালে পৌঁছাতে পারি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!