23 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বিএনএ, ঢাকা : করোনার টিকা নিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে সামনে বাসের ধাক্কায় দবির উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।বৃহস্পতিবার(১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায়  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে রফিকুল ইসলাম জানান, আমার বাবা রায়েরবাগের একটি হাসপাতাল থেকে করোনা টিকা নিয়ে ডেমরার ডগাইর নতুনপাড়া এলাকার বাসায় ফিরছিলেন। এ সময় যাত্রাবাড়ী ফ্লাইওভারের সামনে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের বাসা মাতুয়াইল এলাকায় । বর্তমানে ডেমরার ডগাইর নতুনপাড়া মডার্ন রোড এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন তারা। তিনি ৪ সন্তানের জনক ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা