23 C
আবহাওয়া
১:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু ২২ আগস্ট

বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু ২২ আগস্ট

বিমানের সৌদিগামী ফ্লাইট চালু

বিএনএ ডেস্ক, ঢাকা: ভারতের সঙ্গে বিমান চলাচল চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২২ আগস্ট থেকে পুনরায় ফ্লাইট চালু করবে। ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চলবে রবিবার ও বুধবার এবং ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চলবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ সব তথ্য দেওয়া হয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আশা প্রকাশ করেন ২০ আগস্ট নাগাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল চুক্তির অধীনে আকাশ পথে যোগাযোগ স্থাপিত হবে।তিনি বলেন, বাংলাদেশের অনুরোধে যাত্রীদের চলাচলের সুবিধা বিবেচনা করে ভারত পুনরায় বিমান চলাচল শুরুর ব্যাপারে সম্মত হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরকে (ডিজিসিএ) এক চিঠিতে উভয় দেশের মধ্যে প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচলের প্রস্তাব পাঠায়।

দুই দেশের মধ্যে গত বছর স্বাক্ষরিত বিমান চলাচল চুক্তির আওতায় কভিড-১৯ মহামারি চলাকালে নির্দিষ্ট বিধিনিষেধ মেনে বাংলাদেশ ও ভারতের এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা