29 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » এশিয়া কাপের সূচি প্রকাশ

এশিয়া কাপের সূচি প্রকাশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক: অনেক নাটকীয়তার পর অবশেষে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। মুলতানে নেপালের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের সূচি প্রকাশ করে। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ।

৩০ আগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরের মোট ৪ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯ টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ। সূচি অনুযায়ী, ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে ক্যান্ডিতে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। পাকিস্তানের লাহোরে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এবারের আসরে মোট ১৩ ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট