27 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাইয়ে ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাইয়ে ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) দু’তলা বিশিষ্ট ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে শেখ সাদিকুর রহমান (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমান ময়মনসিংহ জেলার পাগলা থানার দিগলবাহা গ্রামের শাহাব উদ্দীনের ছেলে। সে কাপ্তাই বিএসপিআই’র কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টর ৫ম পর্বের ছাত্র।

জানা যায়, শেখ সাদিকুর রহমান গত ১৬ জুলাই বেলা ১২টায় প্রতিষ্ঠানটির আবাসিক ছাত্রাবাসের দু’তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর আজ তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিএসপিআই’র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ওই শিক্ষার্থীর সহপাঠীদের সাথে কথা বলে জানতে পারি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দু’তলার রেলিংয়ে বসা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছিলো।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরে আলম জানান, আমরা শুনেছি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দু’তলায় উঠে নিম গাছের ঢাল কাটতে গিয়ে পিছন থেকে নিচে পড়ে গেছে। তবে এই ঘটনায় কারো অভিযোগ নেই।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ