30 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জীবনশঙ্কায় হিরো আলম

জীবনশঙ্কায় হিরো আলম

জীবনশঙ্কায় হিরো আলম

বিএনএ, ঢাকা: নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বুধবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর আশকোনার একটি বেসরকারি হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান।

তিনি বলেন, আপনারা জানেন আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমি কিন্তু আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আজ আমার বাড়িতে ৪টি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন ছেলে গিয়ে ‘হিরো আলম বের হ’ বলে চিৎকার করছিল। তারা আমার গেটে ভাঙচুর করেছে। তারা কারা আমি জানি না।

জীবনের নিরাপত্তাহীনতার জন্য পুলিশ প্রশাসন দায়ী বলেও উল্লেখ করেন হিরো আলম।

তিনি বলেন, যেদিন আমার ওপর হামলা করা হয়, সেদিন যদি পুলিশ আমাকে গাড়িতে তুলে দিত, তাহলে হামলার হাত থেকে আমি রক্ষা পেতাম।

নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে হিরো আলম বলেন, বস্তি এলাকার ৮-১০ বছরের শিশুদের দিয়ে ভোট দেওয়া হয়েছে।

রাজনৈতিক অবস্থানের প্রশ্নে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আগেও একা ছিলাম, এখনও একা আছি। প্রয়োজনে নিজেই রাজনৈতিক দল তৈরি করবো।

প্রসঙ্গত, সোমবার অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে ৫ হাজারের বেশি ভোট পান হিরো আলম। ভোটের দিন বিকালে কেন্দ্র পরিদর্শন করতে গেলে বনানী বিদ্যানিকেতনের বাইরে নৌকার ব্যাজধারীরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বিশ্ব নিন্দা জানিয়েছে।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত