23 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অ্যান্টিজেন টেস্ট করা যাবে চট্টগ্রামের চার বেসরকারি ল্যাবে

অ্যান্টিজেন টেস্ট করা যাবে চট্টগ্রামের চার বেসরকারি ল্যাবে

অ্যান্টিজেন টেস্ট করা যাবে চট্টগ্রামের চার বেসরকারি ল্যাবে

বিএনএ ,চট্টগ্রাম : করোনা রোগী শনাক্তে দেশের ৭৮টি বেসরকারি প্রতিষ্ঠানকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে সরকার।। এর মধ্যে চট্টগ্রামের চারটি প্রতিষ্ঠান এ অনুমতি পেয়েছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি এসব প্রতিষ্ঠানকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দানের কথা বলা হয়েছে

চট্টগ্রামে অনুমতি পাওয়া চার বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেড, সিএসসিআর (প্রা.) লিমিটেড, মেডিকেল সেন্টার হাসপাতাল এবং ইবনে সিনা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার। অ্যান্টিজেন টেস্ট ফি হিসেবে ৭০০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে। অবশ্য বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। তবে একই পরিবারের একাধিক সদস্যের নমুনা নেওয়া হলে সেক্ষেত্রেও অতিরিক্ত চার্জ ৫০০ টাকাই নিতে হবে। অর্থাৎ বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ ৫০০ টাকার বেশি হবে না।

উল্লেখ্য, সরকারি হাসপাতাল, ল্যাব ও নমুনা সংগ্রহের বুথগুলোতে আগে থেকেই অ্যান্টিজেন টেস্ট চালু রয়েছে। একশ টাকায় অ্যান্টিজেন টেস্টের সুযোগ রয়েছে সরকারি এসব প্রতিষ্ঠানে। ৩০ মিনিটের মধ্যেই এই টেস্টের রিপোর্ট পাওয়া যায়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা