28.9 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ট্রাকে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

বোয়ালখালীতে ট্রাকে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু


বিএনএ, বোয়ালখালী : বোয়ালখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হুদা (৪১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুরুল হুদা বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা খালেক সওদাগর বাড়ির বাসিন্দা এবং মৃত শফিউর রহমানের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, সকালে বোন জামাইয়ের মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ল-৫৮-৪৩৮৯) করে বাড়ি ফিরছিলেন নুরুল হুদা। মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টার দিকে একটি ইটবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সামনে হঠাৎ একটি অটোরিকশা চলে আসে। এতে চালক ব্রেক কষলে মোটরসাইকেলটি কাত হয়ে পড়ে। এসময় পেছনে বসা নুরুল হুদা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক (পিরোজপুর- ড-১১-০১২৩) জব্দ করা হয়েছে এবং চালক আরিফুর রহমান (৩৫) কে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫