29 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যান্সার’ বলল উত্তর কোরিয়া

ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যান্সার’ বলল উত্তর কোরিয়া


বিএনএ, ডেস্ক : ইরানের ওপর দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ নিন্দা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বে বর্তমান গুরুতর পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সমর্থিত  ইসরাযৈল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার সদৃশ সত্তা। তারা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ধ্বংসের মূলহোতা।

তিনি বলেন, ইরানের বেসামরিক, পারমাণবিক এবং জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলায় গুরুতর উদ্বেগ প্রকাশ করছে পিয়ংইয়ং। পাশাপাশি এর তীব্র নিন্দা জানাচ্ছে। ইসরাইলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ।

পাশাপাশি, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে উত্তর কোরিয়া।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!