25 C
আবহাওয়া
৯:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মৃত্যু

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৯ জনের মৃত্যু

land fall

বিএনএ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) সকালে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, অতি বর্ষণের কারণে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে তিনজন, ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে চারজন, ৮ ইস্ট রোহিঙ্গা শিবিরে একজন এবং ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরে একজন মারা গেছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে নিহতদের মরদেহ উদ্ধার কাজ চলছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাহাড় ও ঢালুর আশপাশে ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে চলে আসার আহ্বান জানানো হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা