18 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাসায় ফিরলেন খালেদা জিয়া

বাসায় ফিরলেন খালেদা জিয়া

খালেদা জিয়া

বিএনএ, ঢাকা:  করোনায় আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ ৫৪ দিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।শনিবার(১৯জুন) গুলশানের ভাড়া বাসা ফিরোজায় তিনি পৌঁছান রাত সাড়ে ৮টার দিকে।

হাসপাতালে বেশিদিন থাকলে ইনফেকশনের শঙ্কা থাকে। তাই তাকে (খালেদা জিয়া) বাসায় নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।সাংবাদিকদের এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর কিডনি, ডায়াবেটিস, হার্টের সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালের সিসিইউতে রেখেই চিকিৎসা করানো হয়। ৮ মে তৃতীয় দফা নমুনা পরীক্ষায় তার করোনা ফল নেগেটিভ আসে। হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার জন্য ছিল ১০ সদস্যের মেডিকেল বোর্ড।মোটামুটি সুস্থ এখন খালেদা জিয়া। তাই তাকে হাসপাতালের পরিবর্তে বাসায় নেয়া হয়েছে।

 

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা