29 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » `বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা নীতি সহজ করা হচ্ছে’

`বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা নীতি সহজ করা হচ্ছে’


বিএনএ, ডেস্ক : পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ইকবাল হুসেইন খান বলেছেন, ‘ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা নীতি সহজ করা হচ্ছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এটা করা হচ্ছে।’

শনিবার লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (জিটিসিসিআই) স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় ইকবাল হুসেইন খান এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করে। এই জন্য বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। দুই দেশ এরই মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা দেওয়া শুরু করেছে।’

জিটিসিসিআই সভাপতি বাউ মুনির, সংগঠনটির সাবেক সভাপতি আলি আনসার ঘুমান, আহমেদ হাসান মাত্তু এবং সাধারণ সম্পাদক উসমান মুজাফফর প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট