23 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে স্বর্ণ ছিনতাইকালে জনতার হাতে ধরা খেল এসআই

চট্টগ্রামে স্বর্ণ ছিনতাইকালে জনতার হাতে ধরা খেল এসআই


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালানোর সময় আমিনুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।রোববার (১৯ মে) বিকেলে  এ ঘটনা ঘটে। এ সময় সেই পুলিশের এক সোর্সকেও আটক করা হয়।আটক সোর্সের নাম জাহেদ।

সূত্র জানায়,  আব্দুল খালেক নামে এক ব্যক্তি বিদেশ থেকে তার ভাইয়ের পাঠানো ১৬ ভরি স্বর্ণ নিয়ে কোতোয়ালীর দিকে যাচ্ছিলেন।  নগরীর টাইগারপাস এলাকায় তার গাড়ি থামিয়ে নগরীর খুলশী থানার এস আই আমিনুল ইসলাম ও তার এক সোর্স স্বর্ণ ছিনিয়ে নেয়।  পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধরে থানায় সোপর্দ করে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিএনএনিউজ২৪ডটকম /এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা