27 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১৭

চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১৭

চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১৭

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় কয়েকটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জন নারী ও ৬জন পুরুষ রয়েছে। বুধবার (১৭ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার থানার এসআই বোরহান উদ্দিন, নওশের কোরেশী ও শামসুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হোটেল সিলভার ইন থেকে ৯ জন, পুরাতন স্টেশন এলাকার হোটেল মেট্রো ইন থেকে ৫জন এবং সিনেমা প্যালেস এলাকা থেকে ৩ জনসহ মোট ১৭ জনকে আটক করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির গণমাধ্যমকে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নন এফআইআর মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ