18 C
আবহাওয়া
৮:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাম তেল রপ্তানিতে ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

পাম তেল রপ্তানিতে ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

পাম তেল রপ্তানিতে ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

বিএনএ ডেস্ক: অভ্যন্তরীণ বাজারে তেল সরবরাহ বাড়ায় পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার (২৩ মে) থেকে পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার কথা জানিয়েছে প্রেসিডেন্ট জোকো উইদোদো।

পাম তেল রপ্তানিকারক বিশ্বের শীর্ষ এই দেশ গত ২৮ এপ্রিল অপরিশোধিত পাম তেল এবং কিছু পণ্যের রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার মাধ্যমে রান্নার তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করে দেশটি।

দেশটির সরকার জানায়, তেলের দাম এখনও কাঙ্খিত লক্ষ্যমাত্রায় নেমে না আসলেও পাম তেল শিল্পের ১ কোটি ৭০ লাখ শ্রমিকের কথা বিবেচনা করে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

প্রেসিডেন্ট উইদোদো জানান, দেশে রান্নার তেলের সরবরাহ এখন অভ্যন্তরীণ বাজারে যা প্রয়োজন তার চেয়ে বেশি। রপ্তানি নিষেধাজ্ঞার আগে দেশে এপ্রিল মাসে রান্নার তেলের গড় মূল্য ছিল প্রতি লিটার ১৯ হাজার ৮০০ রুপিয়া। নিষেধাজ্ঞার পরে গড় দাম প্রতি লিটারে প্রায় ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়ায় নেমে এসেছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর সূর্যমুখী তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় পাম তেলের চাহিদা বেড়ে যায়। কিন্তু বিশ্বের শীর্ষ পাম তেল রপ্তানিকারক ইন্দোনেশিয়া রপ্তানি বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে বিশ্বজুড়ে উদ্ভিজ্জ তেলের বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়।

বিশ্বের উদ্ভিজ্জ তেলের বাজারের এক তৃতীয়াংশেরও বেশি চাহিদা পূরণ হয় পাম তেলের মাধ্যমে। আর বিশ্ববাজারে প্রায় ৬০ শতাংশ পাম তেল সরবরাহ করে ইন্দোনেশিয়া।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা