29 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভবন থেকে পড়ে মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা উদ্যানে নির্মাণাধীন ভবনের ৮তলা থেকে নিচে পড়ে জিহাদ হাসান (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৯ মে) সকাল পৌনে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্হায় দুপুর পৌনে একটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জিহাদের সহকর্মী শাকিল জানান, সকালে মাচাং বেঁধে নির্মাণাধীন ভবনের আটতলায় প্লাস্টারের কাজ করছিল সে। হঠাৎ মাচাং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুর জেলায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট