25 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পরকীয়ার জেরে স্বামী হত্যা, স্ত্রীসহ গ্রেপ্তার দুই

পরকীয়ার জেরে স্বামী হত্যা, স্ত্রীসহ গ্রেপ্তার দুই

পরকীয়ার জেরে স্বামী হত্যা, স্ত্রীসহ গ্রেপ্তার দুই

বিএনএ, কক্সবাজার: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরকীয়ার জেরে স্বামী হত্যার চাঞ্চল্যকর মামলার অভিযুক্ত স্ত্রী ও প্রধান আসামীকে (কথিত প্রেমিক) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কথিত প্রেমিক নজির হোসেন বাহাদুর প্রকাশ বাহাদুল্লাহ (২৩) এবং আসমিদা বেগম (৩০)। দু’জনই উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, গত ৫ এপ্রিল উখিয়ায় পারিবারিক কলহের জেরে কথিত প্রেমিকসহ স্ত্রী আসমিদা বেগম পূর্ব পরিকল্পিতভাবে তার স্বামী সলিমকে গুলি করে। ঘটনার পরদিন ৬ এপ্রিল সলিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মীর আহমদ বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। মৃত সলিম (৩২) ও আসমিদা বেগম (৩০) সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দুজনেই মায়ানমারের নাগরিক। গত ১২ বছর পূর্বে তারা দু’জন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের ঘরে দুইজন পুত্র সন্তান রয়েছে। কাজের সুবাধে সলিমকে প্রায় বাইরে থাকতে হত। সেই সুযোগে তার স্ত্রী আসমিদা বেগম তার কথিত প্রেমিক নজির হোসেন বাহাদুর প্রকাশ বাহাদুল্লার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে।

গ্রেপ্তার আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন