23 C
আবহাওয়া
১:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রামপাল বিদ্যুৎকেন্দ্রে ৭২ ঘণ্টা পর উৎপাদন শুরু

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ৭২ ঘণ্টা পর উৎপাদন শুরু

রামপাল বিদ্যুৎকেন্দ্র

বিএনএ: ৭২ ঘণ্টা পর রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। গত ১৫ এপ্রিল রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে এখান থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বুধবার (১৯ এপ্রিল) বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়।

গত ১৫ এপ্রিল রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে বাগেরহাটেসহ আশপাশের কয়েকটি জেলায় তীব্র লোডশেডিং শুরু হয়।

গত বছরের ১৭ ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। পরে চলতি বছরের ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়ে যায় এ বিদ্যুৎকেন্দ্র। প্রায় ১ মাস পর ১৫ ফেব্রুয়ারি আবারও উৎপাদন শুরু হয়।

২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী রামপালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট শুরু হয়। ২০১৩ সালের ৫ অক্টোবর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা