22 C
আবহাওয়া
৮:১৩ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে বালিয়াড়িতে এসে আটকা পড়লো মৃত তিমি 

কক্সবাজারে বালিয়াড়িতে এসে আটকা পড়লো মৃত তিমি 


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের হিমছড়ি সমুদ্রের অদূরে অগভীর জলে ভাসমান তিমিটি সমুদ্র সৈকতের কলাতলী সায়মন বীচ পয়েন্টে এসে আটকা পড়েছে। এর আগে মঙ্গলবার বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত তিমিটির অবস্থান ছিল হিমছড়ি ও দরিয়ানগর সৈকতের কাছাকাছি।

মঙ্গলবার রাত ১০ টার দিকে মৃত ও অর্ধগলিত ব্রাইডস তিমিটি স্রোত ও ঢেউয়ের সাথে কলাতলী সায়মন বীচের বালিয়াড়িতে এসে আটকা পড়ে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিমিটি প্রাথমিক পর্যবেক্ষণ করে দেখা গেছে এটি লম্বায় ৪২ ফিট, পেটের কাছে ব্যাস ২৪ ফিট, লেজের পাশের ব্যাস ১৪ ফিট।শরীরে পঁচন ধারায় এর লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। বোরির গবেষকরা বুধবার রাত ১ টা নাগাদ অকুস্থলে নমুনা সংগ্রহ করছেন। প্রাপ্ত নমুনা বিশ্লেষন করে এর লিঙ্গ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।তবে তিমিটির শরীরে পঁচন ধরায় প্রয়োজনীয় তথ্য ,উপাত্ত ও নমুনা সংগ্রহ করে যত দ্রুত সম্ভব তা মাটিতে পুতে ফেলা উচিত।

ভবিষ্যতে এই তিমির কংকালটি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জন্য প্রতিষ্ঠানিকভাবে প্রদর্শন করা যাবে।

বেলাল হায়দার আরো জানান, ১৯৭৭ সালে দক্ষিণ আফ্রিকার সালদানহা উপ-সাগরের ডনকারগাট তিমি স্টেশনে পরিমাপ করা দীর্ঘতম ব্রাইডস তিমির দৈর্ঘ্য ছিল, ১৫.৫১ মিটার (৫০.৯ফুট)। ব্রাইডস তিমির ওজন সাধারণত ১২-২৫ মেট্রিক টন পর্যন্ত হতে পারে।

লিঙ্গ ভেদে ব্রাইডস তিমির আকার ও ওজন কমবেশী হতে পারে।

বিএনএনিউ/এইচ এম ফরিদুল আলম শাহীন / এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!