27 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি ক্যাবের

জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি ক্যাবের

ওয়াসার পানি লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ প্রকাশ

বিএনএ, চট্টগ্রাম : তীব্র গরমে লোডশেডিংয়ের ভোগান্তি কমাতে জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে বিদ্যুতের সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। (১৮ এপ্রিল) এক বিবৃতিতে ক্যাব এ দাবি জানায়।

বিবৃতিতে নেতারা বলেন, চট্টগ্রামে প্রচণ্ড তাপদাহে জনজীবন ব্যাহত হচ্ছে। এর সঙ্গে লোডশেডিং মানুষের দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। জেলার বিভিন্ন স্থানে প্রতিদিন সাত থেকে আটবার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়ায় মানুষের জীবন এখন বিপর্যস্ত।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রামে চালু রয়েছে ১১টি বিদ্যুৎ কেন্দ্র। এসব কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১২৫৮ মেগাওয়াট। কিন্তু এসব কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে মাত্র ৬৪৫ মেগাওয়াট বিদ্যুৎ।

এর মধ্যে পানি কম থাকায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট বন্ধ রয়েছে। সব মিলিয়ে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। এ সংকট মোকাবিলায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি জানায় ক্যাব।

বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, সহসভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ