18 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় চসিক কর্মচারীর মৃত্যু

করোনায় চসিক কর্মচারীর মৃত্যু

করোনায় চসিক কর্মচারীর মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম: করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সংস্থাপন শাখার উচ্চমান সহকারী রতন দত্ত। সোমবার (১৯ এ্প্রিল) দুপুর ২ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে যান।

রতন দত্তের মৃত্যুতে শোক জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও রতন দত্তের অকাল মৃত্যুতে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরগণ, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীগণ শোক প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোক সপ্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা