31 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিএনএ কক্সবাজার:কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(১৯ এপ্রিল)  সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো, ওই এলাকার রেজাউল করিমের মেয়ে আয়েশা বেগম (৪) ও কামাল হোছাইনের মেয়ে মুনতাহা বেগম (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে উত্তর ধূরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামের দুই শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২ শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী