27 C
আবহাওয়া
৯:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষা ১৯ মে

৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষা ১৯ মে

৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষা ১৯ মে

বিএনএ, ঢাকা : আগামী ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (১৯ মার্চ) পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্ধারিত তারিখে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো ‘যথাসময়ে’ পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

এ বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে এক হাজার ২২ জনকে। এদের মধ্যে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বিএনএ/ বিএম

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা