30 C
আবহাওয়া
১২:১২ অপরাহ্ণ - আগস্ট ১৪, ২০২৬
Bnanews24.com
Home » চবি শিক্ষক সমিতির বইমেলা

চবি শিক্ষক সমিতির বইমেলা

চবি শিক্ষক সমিতির বইমেলা

বিএনএ, চবি : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। যা চলবে ২১ মার্চ পর্যন্ত।

রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্ত্বরে এই বইমেলার উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

‘স্মরণে বঙ্গবন্ধু, মননে বই সোনার বাংলায় সোনার মানুষ হই’ প্রতিপাদ্যে এই মেলা ১৯, ২০ ও ২১ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে মেলা। এই মেলায় ২৭ টি স্টলে বিভিন্ন প্রকাশনার বই দেখতে ও ক্রয় করতে পারবেন শিক্ষার্থীরা।

বইমেলার স্টলে দর্শনার্থীদের একাংশ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদনান মান্নান, সদস্য ড. রকিবা নবী, সদস্য অধ্যাপক ড. মোঃ দানেশ মিয়া, সদস্য ড. মোহাম্মদ শেখ সাদী প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘বই হলো জ্ঞানের বাহন। বইয়ের মাধ্যমে মানুষ জ্ঞান চর্চা করতে পারে। পৃথিবীতে সবকিছুই একসময় প্রতারণা করতে পারে। কিন্তু বই কখনোই তা করেনা। আমরা আশা করি এই বইমেলার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান চর্চা এগিয়ে যাবে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘মানুষকে সঠিকভাবে গড়ে তুলতে সর্বোচ্চ সাহায্য করে বই। বইমেলায় এসে মানুষ সঠিক ইতিহাস জানতে পারে। বই মেলার মূল উদ্দেশ্য হলো মানুষের অতীত ইতিহাসকে সঠিকভাবে জানা। মানুষ তার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বই পড়ার মাধ্যমে জানতে পারে।

বিএনএ/ সুমন বাইজিদ, বিএম

Loading


শিরোনাম বিএনএ