28 C
আবহাওয়া
৬:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে মিক্স ডাবলে বাংলাদেশের স্বর্ণ জয়

বিএনএ: এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টে কাজাখস্তানকে ৫-৩ সেটে হারিয়ে স্বর্ণ জয় করেছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি।

রোববার (১৯ মার্চ) চাইনিজ থাইপেতে অনুষ্ঠিত মিশ্র ইভেন্টের ফাইনালে বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে হারায় কাজাখস্তানকে। প্রতিপক্ষ ছিলো-ইলফাত আব্দুলাইন ও আলিনা ইলিয়াসোবা।

শুরুটা অবশ্য এই জুটির ভালো হয়নি। প্রথম সেটে ৩৮-৩৬ পয়েন্টে হেরে যান তারা। কিন্তু পরের দুই সেট ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে জিতে নেয়ার পর ফাইনাল সেট ড্র করেন ৩৯-৩৯ পয়েন্টে।

হাকিম পরে ব্যক্তিগত ইভেন্টেও সাফল্য পেয়েছেন। ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে কাজাখাস্তানের ইলগাত আবদুলিনকে ৬-৪ সেটে হারিয়েছেন তিনি।

ব্যক্তিগত ইভেন্টে পদক জেতার সুযোগ ছিল দিয়ারও। কিন্তু তিনি মালোয়েশিয়ার মাশিয়াখ সাইকিরার কাছে ৬-৪ পয়েন্টে হেরে যান।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা