31 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সকালের ঝুম বৃষ্টি, ঢাকাবাসীর স্বস্তি

সকালের ঝুম বৃষ্টি, ঢাকাবাসীর স্বস্তি

সকালের ঝুম বৃষ্টি, ঢাকাবাসীর স্বস্তি

বিএনএ, ঢাকা : সকালের ঝুম বৃষ্টিতে ঢাকাবাসীর স্তস্তি মিলেছে। সকাল থেকেই মেঘে ঢাকা ছিল রাজধানী। ধীরে ধীরে গুঁড়িগুঁড়ি থেকে শুরু হয় ঝুম বৃষ্টি! কিছু সময় ঢাকাবাসীকে স্বস্তি দিয়ে বিদায় নেয়। এখন আকাশ ঝকঝকে হলেও সূর্যের তীব্রতা নেই।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এরই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে অধিদফতরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে।

আরো বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত