29 C
আবহাওয়া
৩:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সুখী দেশের তালিকায় ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সুখী দেশের তালিকায় ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

সুখি

বিএনএ ডেস্ক, ঢাকা: বিশ্বের সুখী দেশের তালিকায় ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২২ সালের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০১তম থেকে এগিয়ে ৯৪তম। শুক্রবার (১৮ মার্চ) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এ তথ্য জানানো হয়। প্রতিটি দেশের মানুষের মানসিক সুখ, অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক তথ্যাদির ভিত্তিতে মূলয় বার্ষিক প্রতিবেদনটি প্রস্তুত করা হয়।

জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত সুখী দেশের এ তালিকাটি বলছে, ৭ দশমিক ৮২১ পয়েন্ট নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নির্বাচন করা হয়েছে ফিনল্যান্ডকে। আর ২ দশমিক ৪০৪ পয়েন্ট নিয়ে তালিকার সব নিচে রয়েছে আফগানিস্তান। এ তালিকার ২০১৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২৫তম, ২০২০ সালে ১০৭তম, ২০২১ সালে ১০১তম এবং এ বছর ৫ দশমিক ১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম। অর্থাৎ তিন বছরে ৩১ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড। তবে প্রতিবেশী দেশগুলোর মধ্যে শুধু নেপালের অবস্থান বাংলাদেশের ওপরে। এবছর দেশটির অবস্থান ৮৪তম। এছাড়া ভারত রয়েছে ১৩৬তম, পাকিস্তান ১২১তম ও শ্রীলঙ্কা ১২৭তম অবস্থানে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট