24 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রোববার থেকে জরুরি অবস্থা তুলে নিচ্ছে জাপান

রোববার থেকে জরুরি অবস্থা তুলে নিচ্ছে জাপান


বিএনএ, বিশ্বডেস্ক : রোববার থেকে রাজধানী টোকিও এবং প্রতিবেশী তিনটি জেলা থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। সরকারের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সুগা এ ঘোষণা দেন। খবর রয়টার্স।

সরকারের সিদ্ধান্তের ফলে গত জানুয়ারি মাসের শুরুর দিকে ঘোষণা করা জরুরি অবস্থা এখন পুরো দেশ থেকে তুলে নেয়া হবে। বর্তমানে টোকিও, কানাগাওয়া, চিবা ও সাইতামা– এই চারটি জেলায় জরুরি অবস্থা কার্যকর আছে।

তবে কোনরকম উপসর্গ ছাড়া ভাইরাসের বাহকদের চিহ্নিত করতে এবং শহর এলাকায় বিস্তার নিয়ন্ত্রণে আনতে প্রধান শহরগুলোতে বড় আকারের পরীক্ষা চালানো হবে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!