20 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ‘রোনালদোকে রিয়ালে সবসময় স্বাগতম’

‘রোনালদোকে রিয়ালে সবসময় স্বাগতম’


বিএনএ ডেস্ক:যে লক্ষ্যে ৮৮ মিলিয়ন পাউন্ড খরচ করে স্পেনের রাজধানী থেকে তুরিনে ক্রিস্টিয়ানো রোনালদোকে উড়িয়ে নিয়ে এসেছিল জুভেন্টাস; সেটা মিশে গেছে প্রত্যাশার জলে। কোনো লাভ হয়নি।

পরপর তিন বার চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ রোনালদোর জুভেন্টাস। এরপর থেকে গুঞ্জন শুরু হয় তুরিনের সময় শেষ হতে যাচ্ছে সিআরসেভেনের।

এবার কোথায় পাড়ি জমাবেন রোনালদো। ইংলিশ লিগ, স্প্যানিশ লিগের পর ইতালিতেও পায়ের জাদু দেখিয়েছেন; এবার কী নতুন কিছু নাকি পুরোনো কোনো ক্লাবেই?

সম্প্রতি গুঞ্জন উঠেছে আবার রিয়ালের পাড়ি জমাতে যাচ্ছেন রোনালদো। কোচ জিনেদিন জিদানের পর এই প্রশ্নের মুখোমুখি হতে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনসিয়াস জুনিয়রকে।

ভিন্সিয়াস বলেন ‘ক্রিস্টিয়ানো একজন কিংবদন্তী, সে অনেক কিছুই অর্জন করেছে। আমি বেশি কিছু বলতে পারবো না কারণ আমি জানি না কী চলছে। তাকে সবসময় স্বাগতম।’

এর আগে রোনালদো আসা নিয়ে স্কাই স্পোর্টসকে জিদান জানান, ‘হ্যাঁ, এটা হতে পারে।’

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা