বিএনএ, বিশ্বডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সময়কালে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে ৮৯ বছর বয়সে তিনি মারা যান। বুধবার এক্স পোস্টে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ মাইলামের মৃত্যুর খবর দেন।
গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা সফর করেছিলেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। তিনি তখন সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছিলেন।
বিএনএ/শাম্মী
![]()

