18 C
আবহাওয়া
৮:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নেইমারকে ছাড়তে যে মূল্য নির্ধারণ পিএসজির

নেইমারকে ছাড়তে যে মূল্য নির্ধারণ পিএসজির

নেইমার

বিএনএ,স্পোর্টসডেস্ক :  পিএসজিতে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের। সম্প্রতি লিগ ওয়ানে পিএসজি  নিজেদের শেষ ম্যাচে হারে মোনাকোর কাছে।সেই থেকে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার জেরে গুঞ্জন উঠেছে, নেইমারকে রাখতে আগ্রহী নয় ক্লাব কর্তৃপক্ষ।

বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ইতিমধ্যে নেইমারের মূল্যও নির্ধারণ করে ফেলেছে  ক্লাবটি। যার পরিমাণটা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭৪ কোটি টাকারও বেশি।

এদিকে নেইমারের দলবদলের গুঞ্জনে নড়েচড়ে বসেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চার ক্লাব- চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।

এর মধ্যেই মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্যারিসে এক বৈঠকে বসে চেলসি ও পিএসজি কতৃপক্ষ। গ্রীষ্মকালীন দলবদলে চেলসির মূল লক্ষ্য নেইমারকে দলে ভেড়ানো।

২০১৭ সালে বার্সা থেকে নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে দলে ভেড়ায় ক্লাবটি।। এখন পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে ১৭২টি ম্যাচে ১১৭টি গোল ও ৭৬টি অ্যাসিস্ট করেছেন এই ৩১ বছর সুপারস্টার।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা